বাংলার মানুষ যদি ছোবল দেয় তাহলে গোখরো শেষ, মিঠুনকে কটাক্ষ মমতার - The News Lion

বাংলার মানুষ যদি ছোবল দেয় তাহলে গোখরো শেষ, মিঠুনকে কটাক্ষ মমতার

 


দি নিউজ লায়ন;   বাংলার মানুষ যদি ছোবল দেয় তাহলে সেই গোখরো শেষ। হাবড়ার জনসভা থেকে মিঠুনকে আক্রমণ মমতার। মমতা বলেন, ভাই দেখা যায় গোখরো সিনেমাতেই হয় এক ছোবলে শেষ কিন্তু এই বাংলায় সেটা হয়না এই বাংলার মানুষ যদি ছোবল দেয় তাহলে সেই গোখরো শেষ। মতুয়া প্রসঙ্গ টেনে বিজেপিকে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপিরা বলুক মতুয়াদের জন্য বিজেপিরা কি করেছে? মতুয়াদের জন্য আমি প্রথম থেকেই ওদের পাশে ছিলাম। মতুয়াদের বড়মা বীনাপানি দেবীর সঙ্গে আমি বিগত ৩০ বছর ধরেই সম্পর্ক। বড়মার পাশে আমি সব সময় ছিলাম।


 আমার মধ্যস্ততায় এই বালুই (জ্যোতিপ্রিয় মল্লিক) বড়মার সব কাজ করে দিয়েছে। মতুয়াদের জন্য আমি অনেক কিছু করেছি। ঠাকুরনগরে মতুয়াদের তীর্থস্থান আমিই সাজিয়ে দিয়েছি। ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের নামে কলেজ ,বিশ্ববিদ্যালয় করেছি। মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড করেছি। আমরা আপনাদের আশীর্বাদ নিয়ে আবারও ক্ষমতায় আসছি। ক্ষমতায় এসে আপনাদের জন্য ফ্রি রেশন আপনাদের দুয়ারেই পাঠিয়ে দেবো। পাশাপাশি খাদ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজসাথীর মতো সুবিধা আবারও আপনারা পাবেন। 


শুক্রবার দুপুরে হাবড়ার বানীপুর হোমের মাঠে হাবড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের সমর্থনে ভোটের প্রচারে এসে এই কথাই বললেন  মমতা। এদিনের সভায় কর্মীসমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন  সংযুক্ত মোর্চা দের উদ্দেশ্যে একটি কথাও খরচ করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় থেকে মোদি সরকার ও বিজেপিকে তীব্র আক্রমণ শোনালেন তিনি। হাবরা তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক ও অশোকনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ন গোস্বামী সমর্থনে সভা করেন।  যদিও এদিন  তাৎপর্যপূর্ণ বিষয় হলো এ দিনের সভা থেকে মুখ্যমন্ত্রী বাম কংগ্রেস ও সংযুক্ত  প্রার্থীদের উদ্দেশ্যে একটি কথাও খরচ করেন নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.